ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই
ও কালো চোখের 'পরে
বসেছে কোন ভ্রমরে
জানিনা ডুবলো কি সে
রূপের সাগরে...
ও কালো চোখের 'পরে
বসেছে কোন ভ্রমরে
জানিনা ডুবলো কি সে
রূপের সাগরে...
সেই চোখের সৌন্দর্য বাড়াতে মেয়েরা যা ব্যবহার করে এর নাম সেই অঞ্জন ।
অঞ্জন গাছের ফুল দেখতে অসাধারণ, আমাদের রমনায় ৩টা গাছ আছে। অনেকদিন থাকে এই
ফুল বসন্ত ও গ্রীষ্মকাল, প্রায় ৪ মাস। কালো দেহজুড়ে এই ফুল ফোটে, তারপর ফল
হয়।
এই গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট হলো এর ডাল গুলো একটার সাথে একটা লেগে গিয়ে একাত্ম হয়ে যায়...এটা একটা চমৎকার ব্যাপার।
মাঝারি সাইজের গাছ এটা, দেহ কালো এর ,পাতাও কালচে সবুজ, ছোট ছোট।
এর বৈজ্ঞানিক নাম Memecylon edule. এটা আসলে দক্ষিন-পশ্চম ভারত ও মায়ানমারের প্রজাতি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন