বেণুবর্ণা অধিকারী
কাপাসিয়ায় একবার গিয়েছিলাম এক আয়ূর্বেদিকের কাছ থেকে কিছু গাছ চিনতে, এদের ব্যবহার জানতে। তখন সে এই ফুল হাতে দিয়ে বলেছিল এটা মুখে দিয়ে কিছুক্ষণ চিবিয়ে ফেলে দিন। ভাবলাম কি আর এমন হবে, চিবুলাম। ভয়ানক ঝাল আর মনে হলো মুখটা ভার হয়ে গেছে। দাঁতের ব্যথায় এনেস্থিসিয়া দিলে যেমন হয়।
তখন উনি বললেন আমরা কবিরাজরা এই গাছটা দিয়ে দাঁতের ব্যথার প্রাথমিক চিকিৎসা করি। মধ্যরাতে দাঁত ব্যথায় কষ্ট পেলে ডাক্তার কই পাবে? তখন আমাদের স্মরণাপন্ন হয় গ্রামবাসী।
আমিও একদিন আমার অফিসের এক সহকারী দাঁত ব্যথায় বাসায় চলে যেতে চাচ্ছে। তাকে বললাম এক কাজ করুন এই ফুলটা কিছুক্ষণ চিবিয়ে ব্যথার জায়গায় দিয়ে রাখুন। এবং কতক্ষন আর ব্যথা থাকে না সেটা জানাবেন। সে দেখলো আধাঘন্টা ব্যথা আর বোঝা যায় না।
এই সুন্দর ছোট্ট ফোলা ফোলা ফুলটার নাম হলো বনগাঁদা, সূর্যমুখী ফুলের ছোট ভার্সন বলে একে অনেকে সূর্যকন্যাও বলে। বৈজ্ঞানিক নাম
Acmella calva (DC.) এর চাকমা নাম মারহাটিটিগা


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন